সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / খালেদাকে ৩ মার্চ হাজিরের নির্দেশ

খালেদাকে ৩ মার্চ হাজিরের নির্দেশ

Khaleda Zia - 05রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলায় তাকে আগামী ৩ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুর সোয়া ১২ টার দিকে ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদারের আদালত এ আদেশ দেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

এর আগে সোমবার সকালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী এ মামলা দায়ের করেন। মামলা আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারিরও আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে সকাল ১১টায় মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। পরে দুপুর সোয়া ১২ টায় আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে সমন করে তাকে আগামী ৩ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

সূত্র: প্রতিক্ষণডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.