সাম্প্রতিক....
Home / জাতীয় / খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিল শুনানি মুলতবি ঘোষণা

খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিল শুনানি মুলতবি ঘোষণা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আদালত। দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি মুলতবি করেন।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার এই শুনানি শুরু হয়। প্রথমেই শুনানিতে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বেগম জিয়ার জামিন বাতিল করতে আদালতে যুক্তি উপস্থাপন করেন।

এরপর বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আধা ঘণ্টার বিরতি শেষে আবারো শুনানি শুরু হয়। বিরতির পর খুরশিদ আলম খান আবারো শুনানিতে অংশ নেন। এসময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অন্যদিকে, দুপুর ১টায় দুদকের শুনানি শেষে বেগম জিয়ার আইনজীবিরা তাঁর জামিনের পক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। ১০ মিনিট শুনানি শেষে আদালত আগামীকাল আবারো বেগম জিয়ার আইনজীবীদের শুনানির দিন ধার্য করেন।

এর আগে, ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালতের দেয়া দণ্ডের বিরুদ্ধে বেগম জিয়া আপিল করলে হাইকোর্ট গত ১২ মার্চ তাঁর জামিন মঞ্জুর করেন। কিন্তু সেই আদেশের বিরুদ্ধে দুদক আবেদন করলে আপিল বিভাগ বেগম জিয়ার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করেন।

সূত্র:somoynews.tv;েডস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.