সাম্প্রতিক....
Home / জাতীয় / খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ সোমবার

খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ সোমবার

খালেদা জিয়া। ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ সোমবার। ১৮ মার্চ, রবিবার দুপুর ১২টায় এ আদেশ দেন আপিল বিভাগ।

এ দিন সকাল ৯ টা ৪১ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি শুরু হয়।

এর আগে ১৫ মার্চ হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান।

১৪ মার্চ খালেদা জিয়ার চার মাসের জামিন রবিবার পর্যন্ত স্থগিত করে লিভ টু আপিল করার আদেশ দেন আদালত। ১২ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট।

এর আগে ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করেন। পরে ২৫ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষ হয়। এরপর ১১ মার্চ হাইকোর্টে নিম্ন আদালত থেকে নথিপত্র আসলে ১২ মার্চ খালেদা জামিন পান।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। এ মামলার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা জরিমানাও করেন আদালত।
সূত্র:আমিনুল ইসলাম মল্লিক-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.