সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / গানের তালে তালে যুবকদের উৎসাহ-উদ্দীপনা বেড়েই চলছে : ঈদগাঁওতে শারদীয় দূর্গোৎসবের শেষ মুহুর্তে দর্শনার্থীদের ঢল

গানের তালে তালে যুবকদের উৎসাহ-উদ্দীপনা বেড়েই চলছে : ঈদগাঁওতে শারদীয় দূর্গোৎসবের শেষ মুহুর্তে দর্শনার্থীদের ঢল

Puza - Durgaএম. আবুহেনা সাগর, ঈদগাঁও :

সারা দেশের ন্যায় কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওয়ের শারদীয় দুর্গোৎসবের শেষ মুহুর্তে ১৭টি পূজা মন্ডপে দর্শনার্থীদের ঢল নেমেছে। ২৩ অক্টোবর চোখের জলে দেবী দূর্গাকে বিদায় জানাবে।

জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় এ দুর্গোৎসব। এ উৎসবে প্রতিবছরের ন্যায় এ বছরও ঝাঁকজমকপূর্ণ পরিবেশে প্রতিটি পূজা মন্ডপকে সাজানো হয়েছে অপরূপ সাঁজে। বলতে গেলে, বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নের ঈদগাঁওয়ের পালপাড়া, চৌধুরী পাড়া, হাসিনা পাহাড়, জালালাবাদের জলদাস পাড়া, কেন্দ্রীয় কালি মন্দির, ইসলামাবাদের হিন্দু পাড়া, হরিপুর, চৌফলদন্ডীর বেশ কয়েকটি স্থানে ঢাকঢোল পিটিয়ে, হরেক রকমের আলোকসজ্জা, লাইটিং, বৃহৎ প্রবেশ গেইট, সাউন্ড সিস্টেমে মন্দির এলাকাকে মাতিয়ে তুলেছে পূজারীরা। তার পাশাপাশি ঈদগাঁওয়ের বেশ কয়েকটি পূজা মন্ডপে দেখা যায়, সনাতনী যুবকরা স্ব স্ব মন্ডপে সাউন্ডের তালে তালে নেচে গেয়ে এ উৎসবকে আরো ভরপুর করে তোলে। সে সাথে বৃহত্তর এলাকার সনাতন ধর্মাবলম্বী লোকজন একেকটি মন্ডপ ঘুরে ঘুরে দেখছেন। আবার প্রতিবছরের ন্যায় এবছরও এ আনন্দঘন দূর্গোৎসবের শেষ মুহুর্তে দর্শনার্থীদের ঢল চোখে পড়ার মত। এ উৎসবকে ঘিরে পুরো পূজা এলাকাকে কড়া নিরাপত্তার চাঁদরে ঢেকে রেখেছে আনসার, পুলিশ ও বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনী। তবে কাল ২৩ অক্টোবর দেবী দূর্গাকে চোখের জলে বিদায় জানাবে বলে জানান ব্যবসায়ী সুজিত ধর ও ঈদগাঁও জন্মষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুমন কান্তি দে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.