
জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রোববার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
সুবীর নন্দীর কন্যা ফাল্গুনী নন্দী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে একটু ভালো আছেন তার বাবা। দুশ্চিন্তার কিছু নেই।
ফাল্গুনী সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন। হাসপাতালে দর্শনার্থীদের ভীড় না করতে চিকিৎসকরা নির্দেশনা দিয়েছেন বলেও জানিয়েছেন ফাল্গনী।
সুবীর নন্দীর আত্মীয়া অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করের মা তৃপ্তি কর জানিয়েছেন, পরিবারসহ সিলেট থেকে ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয়েছে।
সুবীর নন্দী দীর্ঘ ৪০ বছর গান করছেন। ক্যারিয়ারে তিনি প্রায় আড়াই হাজারেরও বেশি গান গেছেন।
চলচ্চিত্রে প্লেব্যাক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। আর চলতি বছরে একুশে পদকে ভূষিত হয়েছেন।
সূত্র:somoynews.tv-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.