সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে স্কুলের জমি উদ্ধার

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে স্কুলের জমি উদ্ধার


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার ইসলাম নগরে স্কুলের জমি দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সহকারি কমিশনার (ভূমি) মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসব জমিতে নির্মাণ করা দুটি আধাপাকা বাড়ি ও একটি দোকান স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়। উদ্ধার করা হয় প্রায় ৯০শতক জমি। পরে এসব জমি ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অনুকূলে হস্তান্তর করা হয়েছে।

চকরিয়া সহকারি কমিশনার (ভূমি) খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আওতাভুক্ত প্রায় ৯০ শতক জমির উপর কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিল। বিদ্যালয়ের পক্ষ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে কক্সবাজার জেলা প্রশাসকের নিকট আবেদন করা হয়। জেলা প্রশাসক এ বিষয়টি আমলে নিয়ে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদপূর্বক ৯০ শতক জমি শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নিকট হস্তান্তরের নির্দেশ দেয়। এর প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে উপজেলা সহকারি খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাতের নেতৃত্বে¡ পরিচালিত উক্ত উচ্ছেদ অভিযানে অংশ নেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান, চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইফুল হাসান, থানার অপারেশন অফিসার এস আই রুহুল আমিন, এস আই আবদুল বাতেন, এস আই প্রিয় লাল ঘোষ, এস আই সুব্রত রায়, এস আই আরিফুল ইসলাম, এএসআই কামাল হোসেন, এএসআই শহীদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা ও কর্মচারীরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.