
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুুড়ে ছাই হয়ে গেছে ৪টি বসতঘর ও একটি ফার্নিচার দোকান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে চকরিয়া পৌরশহরের ৮নং ওয়ার্ডের স্টেশন পাড়ার মৃত গুরা মিয়ার বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে।
চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হক বলেন, মঙ্গলবার বিকালে স্টেশন পাড়ার মৃত গুরা মিয়ার বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়। ওই শর্ট সার্কিটের আগুন বসতবাড়িতে লাগে। এসময় ৪টি বসতঘর ও একটি ফার্নিচারের দোকান মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেন, বসতঘর ও দোকান পুড়ে যাওয়ার ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.