সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / চকরিয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নৌকার পক্ষে ভোট চাইলেন

চকরিয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নৌকার পক্ষে ভোট চাইলেন


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলার শাখার অধিন হারবাং ইউনিয়ন শাখার পক্ষ থেকে নৌকার পক্ষে প্রচারণা চালানো হয়েছে। মঙ্গলবার দুপুরে হারবাং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা নৌকা তথা মহাজোট প্রার্থী আলহাজ্ব জাফর আলমের পক্ষে ভোট চান।

এসময় তারা ভোটাদের দেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন। এলাকা তথা দেশের উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

প্রচারণায় অংশ নেন- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ হারবাং শাখার সভাপতি ডাক্তার সুধাকর ধর জানু, সাংগঠনিক সম্পাদক শংকর বড়ুয়া, ঐক্য পরিষদের কর্মকর্তা টিপু বড়ুয়া, আপন বড়ুয়া, সজল শীল, খোকন বড়ুয়া, অর্ণব বড়ুয়াসহ প্রমুখ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.