সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় ইয়াবা ও পিকআপসহ যুবক আটক

চকরিয়ায় ইয়াবা ও পিকআপসহ যুবক আটক


মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় হাঁসেরদিঘী এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ আবদুল আলম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উখিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে পিকআপ থামিয়ে ওই গাড়ীর চালক আলমকে ইয়াবাসহ আটক করা হয়। জব্দ করা হয় গাড়ীটি। আটক আবদুল আলম উখিয়া উপজেলার থাইনখালী এলাকার কবির আহমদের ছেলে।

চকরিয়া থানার এসআই মহির উদ্দিন খান উজ্জল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপটি গতিরোধ করা হয়। পরে গাড়ী তল্লাশি করে ৪শ পিস ইয়াবা পাওয়া যায়। ফলে লাইসেন্সবিহীন চালককে ইয়াবাসহ আটক ও পিকআপটি জব্দ করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.