সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী পর্যটক নিহত

চকরিয়ায় কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী পর্যটক নিহত


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
ঢাকা থেকে মোটর সাইকেলে করে পর্যটন শহর কক্সবাজারে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল সুমন। তার আনন্দভ্রমন সমাপ্তির আগেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট দরগাহগেট এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় মোটর সাইকেল আরোহী মো. সুমন আহমদ (২৬) মারা যায়।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ঢাকা মহানগরীর সাত মসজিদ রোড়ের বাসিন্দা শরীফ আহমদের ছেলে।

মালমুঘাট হাইওয়ে পুলিশ ফাড়ির এসআই জসিম উদ্দিন বলেন, দুইদিন আগে ঢাকা থেকে কয়েক বন্ধু মোটরসাইকেল করে কক্সবাজার বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় তারা। বেলা দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট দরগাহগেট এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ওই মোটর সাইকেল আরোহী। এসময় সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন দ্রæত তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খৃীষ্টান হাসপাতালে ভর্তি করে। সেখানে তার মৃত্যু হয়।

এসআই জসিম আরো বলেন, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক হেলপার পালিয়ে যায়। নিহত সুমনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.