সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে মাদক বিরোধী অভিযান অব্যাহত : ৬ হাজার ইয়াবাসহ আটক ৯ আটক করল পুলিশ

টেকনাফে মাদক বিরোধী অভিযান অব্যাহত : ৬ হাজার ইয়াবাসহ আটক ৯ আটক করল পুলিশ


গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
সীমান্ত এলাকা টেকনাফ উপজেলা মাদক বিরোধী অভিযানে কঠোর ভূমিকা পালন করছে টেকনাফ থানার চৌকশ পুলিশ সদস্যরা।

দেশব্যাপী মাদক বিরোধী অভিযান শুরু হওয়ার সাথে সাথে সীমান্ত নগরী অত্র এলাকার ইয়াবা কারবারীদের আইনের আওতাই নিয়ে আসতে টেকনাফ আইন-শৃংখলা বাহিনীর র্যাব ও পুলিশ সদস্যরা শুরু করেছে সাঁড়াশী অভিযান। এদিকে অভিযান শুরু হওয়ার সাথে সাথে কৌশলে পালিয়ে বেড়াচ্ছে ইয়াবা কারবারীরা।

অনেক চলে গেছে আত্বগোপনে। আর যারা ছোটখাঁট ইয়াবা কারবারীরা আড়ালে থেকেও আতংকে দিন কাটাচ্ছে। এদিকে টেকনাফ থানা পুলিশের সদস্যরা চলমান মাদক বিরুধী অভিযান অব্যাহত রেখেছে।

সেই ধারাবাহিকতার অংশ হিসাবে ২৭/২৮ জুন গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়ন কচুবনিয়া এলাকায় মাদক কারবারীদের ধরতে টেকনাফ থানার ওসি রনজিত বড়ুয়ার নেতৃত্বে পুলিশ একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।

সুত্রে জানা যায়, পুলিশ সদস্যরা পৃথক দুটি অভিযানে প্রায় ৬ হাজার ইয়াবাসহ ৯ জন ইয়াবা কারবারীকে আটক করতে সক্ষম হয়েছে। আটকৃতরা হচ্ছে কচুবনিয়া এলাকার রাজিয়া বেগম, মাইমুনা খাতুন, সুমাইয়া আক্তার, মমতাজ বেগম, মুবিনা খাতুন, আমিনা আক্তার, দিলদার মিয়া, শাহ আলম, ও টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ডের ইয়াবা কারবারী হাসান আলী। এই সময় তাদের কাছ থেকে ৫ হাজার, ৭শত পিচ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

মাদক বিরোধী অভিযানের সত্যতা নিশ্চিত করে ওসি রনজিত বড়ুয়া বলেন, অত্র এলাকার মাদক পাচার প্রতিরোধ ও কারবারীদের ধরতে আমাদের পুলিশ সদস্যদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িতদের হাত যত শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.