কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে শফিউল আলম (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রবিবার রাত ৯টার দিকে চকরিয়া-মগনামা সড়কের হারবাং ছড়া সেতু এলাকা থেকে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই দেবাশীষ সরকার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছে থাকা ১৫ লিটার চোলাই মদও উদ্ধার করা হয়।
মামলার বাদী এসআই দেবাশীষ সরকার জানান, মাদক ব্যবসায়ী শফিউল আলম বিপুল পরিমান চোলাই মদ পাচার করছে সংবাদ পেয়ে একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে মদসহ তাকে গ্রেপ্তার করি।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুল আজম বলেন, শফিউল আলম একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.