সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়ায় টমটম প্রাণ কেড়ে নিলো প্রতিবন্ধি শিশু তামিমের

চকরিয়ায় টমটম প্রাণ কেড়ে নিলো প্রতিবন্ধি শিশু তামিমের

Lash- 9 (a)মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় টমটমের ধাক্কায় মো: তামিম নামের এক প্রতিবন্ধি শিশু (১২) নিহত হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু তামিম চকরিয়া পৌরসভার পশ্চিম দিগরপানখালী গ্রামের জসিম উদ্দিন ওরফে জহিরের ছেলে।

প্রত্যক্ষদর্শী শফিকুল হায়দার বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নেরে ফকিরহাট থেকে চকরিয়া পৌরশহরমুখী একটি টমটম প্রতিবন্ধি শিশু তামিমকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনার পর থেকে চকরিয়া পৌরশহর-ফকির হাট সড়কে টমটম চলাচল বন্ধ রয়েছে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল আজম টমটমের ধাক্কায় এক শিশু নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.