ঈদগাহকে পৌরসভা বাস্তবায়নের দাবী ও পরিবর্তনের দীপ্ত শপথে গঠিত পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের উদ্যোগে জনমত সৃষ্টির লক্ষ্যে এক জরুরী সভা ১২ জানুয়ারী সন্ধ্যা সাতটায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আন্দোলন সভাপতি কাফি আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত জরুরী সভায় উপস্থিত থেকে স্ব স্ব মতামত ব্যক্ত করেন- ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলন নেতা ছৈয়দ করিম, জাহেদুল ইসলাম, এম. আবুহেনা সাগর, নুরুল হুদা বাহারী, সুমন চৌধুরী আগুন, সুব্রত দাস জিকু, সাকলাইন মোস্তাক, জালাল আহমদ ফর্মুলা, হামিদুল হক, গিয়াস উদ্দীন রবিন, ইউনুছ ও আনোয়ারসহ আরো অনেকে।
এ জরুরী সভায় সাধারণ সম্পাদক মনোনয়ন, এলাকা ভিত্তিক পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের কমিটি গঠন ও সংগঠনের মুখপাত্র হিসাবে পৌরকণ্ঠ প্রকাশনা প্রসঙ্গে আলোচনা হয়।
প্রেসবিজ্ঞপ্তি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.