সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরসহ কটুক্তি মামলায় শিক্ষিকার বিরুদ্ধে চার্জশীট দাখিল

চকরিয়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরসহ কটুক্তি মামলায় শিক্ষিকার বিরুদ্ধে চার্জশীট দাখিল

chargsheetমুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় বহুল আলোচিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরসহ কটুক্তি করার মামলায় এক শিক্ষিকার বিরুদ্ধে চার্জশীট দাখিল করেছে পুলিশ। চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৯ নভেম্বর সোমবার দুপুরে চার্জশীট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার এসআই সুখেন্দু বসু।

নির্ভরযোগ্য সুত্র জানায়, ১৭ আগষ্ট উপজেলার রিংভং দক্ষিণ পাহাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টাঙ্গানো বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর দুটি ছবি ভাংচুর করে ওই স্কুলে সহকারী শিক্ষিকা মালেকা বেগম। এসময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নাম ধরে কটুক্তিও করা হয়। এ ঘটনায় পরদিন ১৮ আগষ্ট একই স্কুলের প্রধান শিক্ষক হুমায়রা আজাদী বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

আলোচিত মামলাটি প্রথমে তদনন্ত করেন চকরিয়া থানার এসআই সুজন তালুকদার। তিনি বদলী হয়ে অন্য থানায় চলে যাওয়ায় এই মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব পান এসআই সুখেন্দু বসু। দীর্ঘদিন সরেজমিন তদন্ত ও সাক্ষ্য নিয়ে ঘটনার প্রমাণ পাওয়ায় অভিযুক্ত সহকারী শিক্ষিকা ও ছগিরশাহ কাটার মৃত আহমদ শাহাবউদ্দিনের স্ত্রী মালেকা বেগমের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন বলে মামলার তদন্ত কর্মকর্তা সুখেন্দু বসু নিশ্চিত করেছেন।

এসআই সুখেন্দু বসু বলেন, মামলা দায়েরের পর শিক্ষিকা মালেকা আটক হয়ে হাজত বাস করেন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। আদালত চার্জশীট আমলে নেয়ার পর পূর্বেকার জামিন বাতিল হয়ে যাবে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.