কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীর উপকূলীয় নৌ-চ্যানেলে চারঘন্টা ব্যাপী অভিযান চালিয়েছে কোস্টগার্ড। চকরিয়া মৎস্য কর্মকর্তা সাইফুর রহমানকে সাথে নিয়ে কোস্টগার্ড মহেশখালীর কন্টিজেন্ট অফিসার মো: জহিরুল হকের নেতৃত্বে সোমবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান চালানো হয়।
এসময় বদরখালীঘাট, মাতারবাড়ীর জেমঘাট, শাপলাপুর ও আদীনাথের ঘাট সংলগ্ন নদী থেকে অবৈধভাবে বসানো ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জাল পরে পুড়িয়ে নষ্ট করা হয় বলে মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.