সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় বনবিভাগের ফের অভিযানে ১৫ অবৈধ বসতি উচ্ছেদ

চকরিয়ায় বনবিভাগের ফের অভিযানে ১৫ অবৈধ বসতি উচ্ছেদ

ফাইল ছবি

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন চকরিয়া উপজেলার বরইতলী বনবিটের বনভূমিতে অবৈধভাবে নির্মাণ করা ১৫টি বসতঘর উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

হারবাং ও বরইতলীর বিট কর্মকর্তা মোস্তাফিজুল হকের নেতৃত্বে বনবিভাগের বনপ্রহরী ও ভিলেজাররা এ অভিযানে অংশ নেন।

গতকাল সোমবার বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় এ অভিযান শুরু হয়। অভিযানে অবৈধভাবে নির্মাণ করা ১৫টি বসতঘর উচ্ছেদ করা হয়।

হারবাং ও বরইতলীর বিট কর্মকর্তা মোস্তাফিজুল হক বলেন, অবৈধ বসতি উচ্ছেদের পর বেহাত হওয়া অন্তত ১০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে।তিনি আরো বলেন, অবৈধ বসতি উচ্ছেদের অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.