কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় গত সোমবার ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় পল্লী সমাজের উদ্যোগে ‘আই ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। আই ক্যাম্পে ২০ জন রোগির চোখ পরীক্ষা করা হয়। চোখ পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞ চম্পা আচার্য্য।
আই ক্যাম্প উপলক্ষে পল্লী সমাজের সভা প্রধান খুরশিদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মমতাজ উদ্দিন, সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির সংগঠক শারমিন জাহান, পল্লী সমাজের সাধারণ সম্পাদক হামিদা বেগম, সদস্য শামশুন নাহার, নুর বানু ও সাজেদা বেগম।
সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির সংগঠক শারমিন জাহান বলেন, ‘চকরিয়া উপজেলায় ৩১ টি পল্লী সমাজ রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি পল্লী সমাজে আই ক্যাম্প করা হবে। সনাক্ত করা চক্ষু রোগিদের চশমা দেওয়া হয়।’
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.