
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চকরিয়া বিমান বন্দর রোড ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। গত শুক্রবার রাত ৮টায় চকরিয়া পৌরশহরস্থ ওশান সিটি মার্কেটের তৃতীয় তলায় সমিতির কার্যালয়ে এসভা অনুষ্টিত হয়।
সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কালাম সওদাগরের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক মো.নুরুস শফির সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবু তাহের। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আলহাজ্ব মুজিবুল হক মুনু।
এসময় বক্তব্য রাখেন-সমিতির সহ-সভাপতি নুরুল ইসলাম সওদাগর, নির্বাহী সদস্য সাহাবউদ্দিন সওদাগর, ক্যাশিয়ার মনছুর আলম, নাজেম উদ্দিন সওদাগর, চকরিয়া প্রেসক্লাবের সহ-সম্পাদক মুকুল কান্তি দাশ, চকরিয়া ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ প্রমুখ।
সভায় আগামী মার্চ মাসের ১৭ তারিখ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্টানের সিদ্ধান্ত গৃহীত হয়। এজন্য উপজেলা সমবায় কর্মকর্তা আবু তাহেরকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। আরো দুই সদস্য হলেন- অনিবাঁশি দাশ ও সাইফুল ইসলাম বাবু।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.