সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় মোটরসাইকেলের পেছনে বাসের ধাক্কায় ওষুধ কোম্পানীর এমআর নিহত

চকরিয়ায় মোটরসাইকেলের পেছনে বাসের ধাক্কায় ওষুধ কোম্পানীর এমআর নিহত

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নরে মইক্কাঘোনা এলাকায় যাত্রীবাহী দ্রুতগামী এসি বাস পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী শরীফ ফার্মাসিউটিক্যাল কোম্পানীর চকরিয়ার দায়িত্বরত এমআর আরিফুল হক (৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় একই মোটর সাইকেলের চালক নিহত আরিফের বন্ধু বাবুল (৩৩) আহত হয়।

২৭ এপ্রিল শুক্রবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ ডুলাহাজারা ইউনিয়নের নোয়াপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রুহুল আমিন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা এসি পরিবহনের টিআর ট্রাভেলস নামের কক্সবাজারগামী একটি যাত্রীবাহীবাস শুক্রবার দুপুর একটার দিকে খুটাখালীর মাইক্কাঘোনা এলাকায় এলাকায় একইমুখি একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় মোটর সাইকেল চালক বাবুল আহত হলেও আরোহী আরিফুল হক ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আলমগীর হোসেন বলেন, বাস চাপায় নিহত আরিফুলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করলেও চালক হেলপার পালিয়ে যায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.