সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় শিশু ধর্ষণের শিকার : অজ্ঞাত যুবককে আসামী করে থানায় মামলা

চকরিয়ায় শিশু ধর্ষণের শিকার : অজ্ঞাত যুবককে আসামী করে থানায় মামলা

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
আট বছর বয়সী প্রথম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী মাদ্রাসার টিফিন সময়ে বান্ধবীর বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কক্সবাজারের চকরিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। গতকাল রাতে ছাত্রীর পিতা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এতে অজ্ঞাত একজনকে আসামী করা হয়েছে। বর্তমানে ওই ছাত্রীকে পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মাদ্রাসা পড়ুয়া প্রথম শ্রেণীর ছাত্রী মাদ্রাসার টিফিনের সময় চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড় উত্তর নিজপানখালী এলাকায় বান্ধবীর বাড়িতে যায়। ওইসময় এক যুবক বান্ধবীকে ১০ টাকা হাতে ধরিয়ে দিয়ে দোকানে পাঠায়। এই সুযোগে ৩০ বছর বয়সী এক যুবক ওই ছাত্রীকে হাত-পা বেধে জোরপূর্বক ধর্ষণ করেন। তার শোর-চিৎকারে লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। তবে ধর্ষক যুবককে চিনতে পারেননি ওই ছাত্রী। গত ৪ নভেম্বর ঘটনা ঘটলেও স্কুলে না যাওয়ায় বাবার বকুনি খাওয়ার ভয়ে মা ও ফুফুর কাছে বুধবার এ ঘটনা খুলে বলে ওই ছাত্রী।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এতে অজ্ঞাত এক যুববকে আসামী করা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা ওই যুবককে সনাক্তের চেষ্টা চলছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.