
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চকরিয়া-আনোয়ারা-বাঁশখালী (এবিসি) আঞ্চলিক মহাসড়কের কক্সবাজারের চকরিয়া উপজেলার ঈদমনি এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪জনসহ ৬জন গুরুতর আহত হয়েছেন। সোমবার বেলা ২টার দিকে চকরিয়ায়মুখি যাত্রীবাহী সিএনজি চালিত টেক্সি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো অটো টেম্পুকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহতরা হলেন-মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকার আজিজুর রহমানের ছেলে মো. মন্টু (৬০), তার ছোট ভাই আলী আকবর (৫৫), আলী আকবরের স্ত্রী সাজেদা বেগম (৪৫), কন্যা জোসনা বেগম (১০), একই এলাকার আমির হামজার ছেলে নাজিম উদ্দিন (৪০) ও পেকুয়া উপজেলার মগনামা এলাকার মো. করিমের ছেলে মিজানুল করিম (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজি চালিত অটোরিক্সা করে একই পরিবারের ৪জনসহ ৬ যাত্রী পেকুয়া থেকে চকরিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে যাত্রীবাহি টেক্সিটি এবিসি সড়কের ঈদমনি এলাকায় পৌছলে সড়কের পাশে দাঁড়ানো খালি অটো টেম্পুকে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি সড়কের পার্শ¦বর্তী খাদে পড়ে যায়। এসময় টেক্সির ৬ যাত্রী গুরুতর আহত হয়।
এলাকার লোকজন জানায় টেক্সি চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে বেঁধে রাখা হয়েছে। গাড়িসহ ওই চালককে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.