
লামা (বান্দরবান) হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে রুবেলকে ।
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
লামায় গুড় তৈরি মেশিনে অসাবধানতার বশত কাজ করতে গিয়ে হাত ছিঁড়ে গেল যুবকের। আহত যুবক মো. রুবেল (২৫) উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ইব্রাহিম লিডার পাড়ার আহাম্মদ হোসেনের ছেলে। সোমবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১১টায় নিজ বাড়ির আঙ্গিনায় এই ঘটনা ঘটে।
আহতের বাবা আহাম্মদ হোসেন জানান, বাড়ির আঙ্গিনায় গুডের মেশিনে কাজ করছিল রুবেল। গুড় তৈরির সময় অসাবধানতার বশত মেশিনের ভিতরে তার হাত ঢুকে গেলে ডান হাত কবজির উপরের অংশ থেকে ছিঁড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে আসি।
লামা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুর রহমান মজুমদার তাকে জরুরী চিকিৎসা সেবা প্রদান করেন। আহত রুবেলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন এই চিকিৎসক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.