
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া পৌরসভার একটি হোটেল থেকে ১৯৫০পিস ইয়াবা বড়িসহ বোরহান উদ্দিন (৩২) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে পৌরশহরের চিরিঙ্গা আল-রহমত নামের একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়। আটক যুবক বোরহান উদ্দিন পেকুয়া উপজেলার সাবেক গুলদি এলাকার মৃত আবু সুফিয়ানের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে চকরিয়া পৌরশহরের আল-রহমত নামের একটি আবাসিক হোটেলে এক ইয়াবা বিক্রেতা অবস্থান করছে এমন সংবাদে জনতার সহায়তায় চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক তাকে আটক করে।
পরে থানা পুলিশে খবর দিলে চকরিয়া থানার এসআই আলমগীরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় তার দেহে তল্লাশি চালিয়ে কোমরে বিশেষভাবে মোড়ানো ১৯৫০পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
চকরিয়া থানার এসআই মো. আলমগীর জানান, স্থানীয় কাউন্সিলর মুজিবুল হকের কাছ থেকে খবর পেয়ে ইয়াবাসহ বোরহানউদ্দিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.