
নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :
কুতুবদিয়া উপজেলায় মঙ্গলবার বিকালে বড়ঘোপ সমুদ্র সৈকতে বড়ঘোপ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২য় প্রয়াস ফাইনাল খেলা অনুষ্টিত হয়। খেলায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম ফরহাদ উপস্থিত থেকে টুর্ণামেন্ট উদ্বোধন করেন।
খেলায় একদিকে অংশগ্রহণ করেন কুতুব জেনুইন ক্লাব অন্যদিকে অংশগ্রহণ করেন ভাইভাই যৌথ সংঘ কলেজ গেইট। খেলার নির্ধারিত সময়ে কোন পক্ষ গোল করতে না পেরে ট্রাইবেকারের মাধ্যমে ৭/৬ গোলে ব্যবধানে কুতুব জেনুইন ক্লাবকে হারিয়ে কলেজ গেইট ভাইভাই যৌথ সংঘ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।
পরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম লালা, আওয়ামী বাস্তুহারা লীগের সভাপতি মনির আহম্মদ মাতবর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল করিম রাজু। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, তরুণ আ’লীগ নেতা টিপু সোলতান (টিপু)।
উপস্থিত ছিলেন, বড়ঘোপ ইউনিয়ন যুবলীগের আহবায়ক হেলাল উদ্দিন এম,ইউপি, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পারভেজ, ভূমি অফিসের কানাংগু সাজিদ, মাষ্টার আবু আহম্মদ, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন, বড়ঘোপ যুবলীগের সিনিয়র সদস্য রেজাউল করিম রাজু, ইব্রাহিম খলিল, সোহেল রানা, রুবেল, মামুনসহ অন্যান্যরা
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.