সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়া ও মহেশখালীতে দুদক টিমের অভিযান : গ্রাহকে টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিং’র অভিযোগে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপকসহ আটক ২

চকরিয়া ও মহেশখালীতে দুদক টিমের অভিযান : গ্রাহকে টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিং’র অভিযোগে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপকসহ আটক ২

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি টিম কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীতে পৃথক অভিযান চালিয়ে মানি লন্ডারিং ও গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে আটক করেছে। গত শনিবার দিবাগত রাত ১০টা থেকে রবিবার ভোর রাত পর্যন্ত দুদকের কক্সবাজারের সহকারী পরিচালক অজয় কুমার সাহার নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মহেশখালীর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক বদরুল আলম ও চকরিয়ার কাকারা ইউনিয়নের এসএমচরের বাসিন্দা আবুল খায়েরের ছেলে ব্যবসায়ি লিয়াকত আলী।

দুদকের সহকারী পরিচালক অজয় কুমার সাহা জানান, দেশের মধ্যেই ৬ কোটি ৯লাখ ৭ হাজার ৫৩৮ টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে লিয়াকত আলীকে আসামী করে ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর চকরিয়া থানায় একটি মামলা (নং-৪১) দায়ের করা হয়। দুদকের ডিএডি ওয়াহিদুজ্জামান বাদি হয়ে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক অজয় কুমার সাহা ব্যাপক তদন্ত করে ঘটনার প্রমান পেলে গ্রেপ্তার অভিযান চালান।

অপরদিকে, পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক বদরুল আলম বেশ ক’জন গ্রাহককে দেয়া ঋণ আদায় করে লক্ষাধিক টাকা ব্যাংকে জমা না করে নিজেই আত্মসাত করেন।এ অভিযোগে ২০১৭ সালের ৩১ সেপ্টেম্বর লামা থানায় একটি মামলা (নং-৯) দায়ের করা হয়। ওই্ মামলা দায়েরের পর অভিযুক্ত ব্যবস্থাপক বদলি হয়ে কক্সবাজারের মহেশখালীর গ্রামীণ ব্যাংক শাখায় যোগদান করে আটক পর্যন্ত কর্মরত ছিলেন। তাকে মহেশখালী থেকেই আটক করা হয়।

জানা গেছে, আটক দুইজনকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.