সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়া-পেকুয়ায় ওয়ারেন্টি ২৫ আসামী গ্রেপ্তার : বন্দুক উদ্ধার

চকরিয়া-পেকুয়ায় ওয়ারেন্টি ২৫ আসামী গ্রেপ্তার : বন্দুক উদ্ধার

চকরিয়া-পেকুয়ায় ওয়ারেন্টি ২৫ আসামী গ্রেপ্তার : বন্দুক উদ্ধার

চকরিয়া-পেকুয়ায় ওয়ারেন্টি ২৫ আসামী গ্রেপ্তার : বন্দুক উদ্ধার

মুকুল কান্তি দাশ, চকরিয়া:

মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দন্ডাদেশ দেয়ার পর রিভিউ করা বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের চুড়ান্ত রায়কে সামনে রেখে সম্ভাব্য নাশকতা ঠেকাতে ও গ্রামীণ জনপদে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে দাগী অপরাধীদের গ্রেপ্তার অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশের “ওয়ান নাইট স্পেশাল অপারেশন” কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় শুক্রবার রাত ১০ টা থেকে শনিবার ভোর ৪টা পর্যন্ত টানা ৬ঘন্টা চালানো হয়। এসময় দু’উপজেলার ১টি পৌরসভা ও ২৫টি ইউনিয়নে পুলিশের একাধিক টিম একসাথে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পলাতকসহ ২৫জন আসামীকে গ্রেপ্তার করেছে । অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা ধর্ষণ, লুটপাট, অস্ত্র আইন, অপহরণ, নাশকতাসহ বিভিন্ন মামলার পলাতক আসামী বলে জানা গেছে।

চকরিয়ায় গ্রেপ্তার হওয়া আসামীরা হলেন-আব্দু শুক্কুর, কামাল হোসেন, আবু তাহের, আবদুল আলিম, আমিনুল হক, তৈয়ম গোলাম, রফি আলম, মোক্তার আহম্মদ, নুরুল আবছার, নাছির উদ্দিন, মো.আবছার, জহির উল্লাহ, সৈয়দ আহম্মদ, ফরিদুল আলম, নাজেম উদ্দিন, কামাল উদ্দিন, নুরুল কবির, আরিফুল ইসলাম, ইমরান, জাফর আলম ও মিরাজ।

এদিকে পেকুয়া থানায় গ্রেপ্তারকৃতরা হলেন- নিয়মিত মামলার কামাল ও আনোয়ার এবং ওয়ারেন্টি পলাতক আসামী জসিম উদ্দিন ও নুরুল ইসলাম।

অন্যদিকে অভিযানকালে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাহাড়ি গ্রাম ছাইরাখালী থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী একটি বন্দুক উদ্ধার হয় ।

শুক্রবার রাত ১০টা থেকে শনিবার ভোর ৪টা পর্যন্ত টানা ৬ ঘন্টা চকরিয়া উপজেলার ১টি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন এবং পেকুয়ার ৭টি ইউনিয়নের পুলিশের পৃথক টিম অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: মাসুদ আলম, চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর, পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজ ভূইঁয়া, চকরিয়ার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল আজম। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।a

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.