সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চালকের আসনে হেলপার : বাস খাদে পড়ে নিহত-১

চালকের আসনে হেলপার : বাস খাদে পড়ে নিহত-১


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো.ইব্রাহিম প্রকাশ লেদু (৪৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। এসময় মহিলাসহ তিন যাত্রী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের সীমান্ত ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম একই ইউনিয়নের আলেকদিয়া পাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে।

দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী আকবর আলী জানান, বাঁশখালী উপজেলা এলাকায় বাসটির চালক দেলোয়ার হোসেন গাড়ী থেকে নেমে পড়েন। সেখান থেকে বাসটি চালিয়ে টইটং বাজার স্টেশনে নিয়ে আসছিলেন চালকের সহকারী জসিম উদ্দিন। ফিটনেস বিহীন লক্কড় ঝক্কর বাসটি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে খাদে ফেলে দেয় হেলপার জসিম। তবে বাসে আমরা পাঁচ-ছয়জন যাত্রী ছিলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী জানান, টইটং-চট্টগ্রাম রুটের বাঁশখালী স্পেশাল সার্ভিসের একটি গাড়ী চট্টগ্রাম থেকে ফিরছিলেন। গাড়ীটি টইটং সীমান্ত ব্রীজ পার হলে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ীটি রাস্তার বাম পাশে অবস্থান করা মো.ইব্রাহিম নামের এক পথচারীকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। এসময় ওই বাসের মহিলাসহ তিন যাত্রী আহত হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব-উল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়াসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসটির চালক পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত গাড়ীটি জব্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, দুর্ঘটনায় নিহত মোঃ ইব্রাহিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.