
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য বাংলাদেশ আওয়ামীলীগের ব্যাপক প্রস্তুতি হিসেবে এবার সড়ক পথে নির্বাচনী গণসংযোগ ও জনসভার অংশ হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর জেলা সদরের ঐতিহ্যবাহী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন।
এ বিশাল জনসভা সফল ও স্বার্থক করার লক্ষ্য কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১৯ সেম্পেম্বর বিকেল ৪ টায় ঈদগাহ হাইস্কুল মাঠে বিশেষ এক বর্ধিত সভা অনুষ্টিত হয়।
উপজেলা আ,লীগ সভাপতি আবু তালেবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুর পরিচালনায় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে:কর্ণেল (অব:) ফোরকান আহমদ,জেলা মহিলা আ,লীগ সভা নেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, জেলা আ,লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল হক মুকুল, জেলা আ,লীগ নেতা প্রকৌশলী বদিউল আলম, জেলা সেচ্ছাসেবকলীগ সম্পাদক কায়সারুল হক জুয়েল, ঝিলংজা চেয়ারম্যান টিপু সুলতান, খুরুশকুল চেয়ারম্যান জসিম উদ্দিন, পোকখালী চেয়ারম্যান রফিক আহমদ, ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম, ইসলামবাদ চেয়ারম্যান নুর ছিদ্দিকসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সভায় বক্তারা বলেন, ২৩ সেম্পেম্বর হাইস্কুল মাঠের জনসভা জনসমুদ্রে পরিণত হবে।
একই দিন সন্ধ্যায় হাইস্কুলের হল রুমে সদর যুবলীগের এক সভা অনুষ্টিত হয়। যুবলীগের সহ সভাপতি ওসমান সরওয়ার ডিপুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাজিবুল হক রিকোর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, সাবেক যুবনেতা হুমায়ুন কবির চৌধুরী হুমু, পৌর যুবলীগ নেতা শফিউল্লাহ শফি, ডালিম বড়ুয়া, আছাদ উল্লাহ, শাহেদ এমরান, কুতুব উদ্দিন, এহেছান, ছাত্রনেতা মোনাফ সিকদার, তাজউদ্দিন সিকদার, মামুন, আরিফ।
সভায় বক্তারা বলেন, ২৩ সেপ্টেম্বর নিবার্চনী জনসভায় মিছিল সহকারে যোগদান কবরে যুবলীগ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.