
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে প্রেম ঘটিত ঘটনায় এক যুবতী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ৩ নভেম্বর সকাল নয়টায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে ইউনিয়নের উত্তর পাড়া এলাকার মোস্তানোর মেয়ে রুহি। ঘটনাটি ঘটে তার নিজ বসতবাড়িতে।
পারিবারিক সুত্রে প্রকাশ, নিহত রুহির সাথে পার্শবর্তী খোনকারখীল এলাকার ফোরকানের পুত্র রাশেলের সাথে দীর্ঘদিন সম্পর্ক ছিল। তারা কিছুদিন পূর্বে কক্সবাজার শহরে একটি কটেজেও উঠছিল। সেখান থেকে তাদের স্বজনরা আটক করে পরিবারের মাঝে তুলে দেয়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে একটি শালিশও হয়েছিল। শালিশে ৬ নভেম্বর কাবিননামা মুলে সামাজিক ভাবে বিয়ে হওয়ার সিদ্ধান্ত হয়। ঘটনার আগ মুহুর্তে প্রেমিক রাশেলের সাথে মোবাইলে কথা হয়েছিল। তাদের ধারনা হয়ত বিয়ে না করার হুমকি দেওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
মেম্বার মোস্তফা কামালের মতে, সকাল নয়টার দিকে এলাকাবাসীর মারফত খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে ইনচার্জ মোঃ খায়রুজ্জামান ও এস আই দেবাশীষ সরকারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল তার বাড়ির রুম থেকে মৃতদেহ উদ্ধার করে। ইনচার্জ মোঃ খাইরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন প্রাথমিক ভাবে প্রেম গঠিত ঘটনার জের ধরে আত্মহত্যা করেছে বলে প্রতিয়মান হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.