সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের কার্যকরী পরিষদ গঠিত

মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের কার্যকরী পরিষদ গঠিত

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ, ঈদগাঁও অঞ্চলের ১ম সাধারণ সভায় সংগঠনের কার্যকরী পরিষদ গঠিত হয়। ১০ মে দুপুর দুটায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বৃহত্তর ঈদগাঁওর ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সিরাজুল হক।

নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফেজ নুরুল আলমের কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত পরবর্তী সংগঠন সৃষ্টির ইতিহাস, প্রয়োজনীয়তা, লক্ষ্য-উদ্দেশ্য ও গুরুত্ব বিষয়ক বক্তব্য প্রদান করেন ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিনুন নাহার বেগম, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বশির আহমদ, চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুর আলম, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল আবছার এবং গোমাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রশিদ আহমদ প্রমুখ।

সভায় আহবায়ক কমিটির পক্ষে স্বাগত বক্তব্য দেন ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এনামুল হক। শিক্ষা পরিবারে ভ্রাতৃত্ব, সৌহাদ্য সম্প্রীতি বজায় রেখে যে কোন প্রতিকূল পরিস্থিতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কাটিয়ে এবং কৌশলী হয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য তিনি সবার প্রতি আহবান জানান। সংগঠনের সার্বিক তথ্য-উপাত্ত তুলে ধরেন সদস্য সচিব নূরুল ইসলাম।

সংগঠনের খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করেন নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুফিদুল আলম। সভায় সকলের মতামতের ভিত্তিতে স্বস্ব স্কুলের গ্রুপ আলোচনায় প্রতি স্কুল থেকে ২জন করে প্রতিনিধি মনোনীত করা হয়। মনোনীত প্রতিনিধিবৃন্দের আলোচনায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস.এম. তারিকুল হাসান তারেককে সভাপতি, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক নূরুল ইসলামকে সচিব মনোনীত করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.