
শিরোনাম দেখে হয়তো দর্শক ভাবনায় নানান ঘুরপাক খাচ্ছেন! শিরোনাম দেখে ভাবনার বিষয়, বিয়ে হলো বা কখন, আবার ছেলে আসল কোথা থেকে? এমন চিন্তায় হয়তো অনেকে। তবে ভাবনার বা চিন্তা করার কিছু নেই। বাস্তবে নয়, একটি নাটকের দৃশ্যে তানজিন তিশাকে এমন চরিত্রে দেখা যাবে।
‘রাজপুত্র’ নামের একটি নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। এই নাটকটিতে তার সন্তানের চরিত্রে দেখা যাবে তারই বড় বোনের সন্তান নায়াস-উর রাশিদ। যাকে তিনি নিজের সন্তানের মতোই আদর করেন তিনি।
সময় সংবাদকে তিশা বলেন, ‘নায়াস আমার বড় বোনের ছেলে। কিন্তু ওকে আমি আমার সন্তানের মতোই আদর করি। আমরা সঙ্গে ওকে দেখে কখনও কেউ জানতে চাইনি কে ও? যদি কেউ জিজ্ঞেস করত তখন আমি আমার সন্তানের কথাই বলতাম।
সম্প্রতি নাটকটি উত্তরায় দৃশ্যধারণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন অভিনেতা ও নির্মাতা সোহেল আরমান। এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব।
সূত্র: somoynews.tv – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.