সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / ছোটপর্দার ঊষসীর খোলামেলা ছবিতে বিরক্ত নেট দুনিয়া

ছোটপর্দার ঊষসীর খোলামেলা ছবিতে বিরক্ত নেট দুনিয়া

http://coxview.com/wp-content/uploads/2021/06/Entertainment-Ushasi-.jpg

ঊষসী রায়, কলকাতার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। ‘বকুল কথা’র বকুল চরিত্রে অভিনয় করে তিনি বাংলাদেশেও পরিচিত মুখ। নেটনাগরিকরা সেই তাকে দেখে এতোটা বিমুখ হবেন ঊষসী স্বপ্নেও ভাবেননি।

অভিনেত্রীদের সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা পোশাক নতুন কিছু নয়। বরং এভাবেই তারা নানা রূপে নানা ঢঙে দেখা দেন। অনেকে তো জনপ্রিয়তা ধরে রাখতে বা যাচাই করতে হরহামেশা খোলামেলা ছবি পোস্ট করেন। ঊষসীও সেই পথে হেঁটেছেন। আর তাতেই বেঁধেছে গণ্ডগোল!

এক কথায় বলতে গেলে বাঙালি নারী রূপে দেখে অভ্যস্ত ঊষসীকে নেটিজেনরা পাশ্চাত্য সাজে গ্রহণ করেননি। অনেকেই ছবি দেখে রীতিমত বাজে মন্তব্য করেছেন। অনেকে আগ বাড়িয়ে বলেছেন: ‘গেঞ্জি মার্কা ফটো তোলা বাদ দিয়ে বাঙালি সাজে নিজেকে সজ্জিত করুন।’

‘কাদম্বিনী’খ্যাত ঊষসী গত ৩০ মে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। কমলা টপস এবং ডেনিম জিন্স প্যান্টে মোহনীয় সাজে সেজেছেন তিনি। বলাবাহুল্য পেটের একটি অংশ দৃশ্যমান। ঠোঁটে মুচকি হাসি। চোখে লুকিয়ে রেখেছেন অনেক কথা। আর তাতেই তাকে নিয়ে রটেছে হাজারো কথা! এই অভিনেত্রীর শরীরের বিভিন্ন অংশ নিয়ে অশ্লীল মন্তব্য করতেও ছাড়েননি অনেকে।

বিভিন্ন ধারাবাহিকে ঊষসীকে শাড়ি পরেই বেশির ভাগ সময় দেখা গেছে। ‘কাদম্বিনী’তে তিনি রীতিমত পুরনো দিনের বাংলার গ্রামীণ নারী। সেই ঊষসীকে এমন রূপে দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ! রীতিমত প্রশ্ন উঠে গেছে- কী করে তিনি ধারাবাহিকে সুযোগ পান? এবার দেখা যাক ঊষসী এর উত্তরে কী বলেন?

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.