নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
জামায়াত-বিএনপির সন্ত্রাস-নৈরাজ্য অপ প্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে জালালাবাদ আ,লীগ সাধারণ সম্পাদক সাইফুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, ঈদগাঁঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব। উপস্থিত ছিলেন, ইউপি আ,লীগের সাবেক সাধারন সম্পাদক ডা: এম মমতাজুল ইসলাম খাঁন, ঈদগাঁও উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব সাইফুল ইসলাম, জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক শাহেদ কামাল, মাস্টার জালাল আহমেদ, ছাত্রলীগনেতা কাজী আবদুল্লাহ, হাসিব, তানবির, মহিউদ্দিন তাকিসহ আ,লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, একইদিন ঈদগাঁও উপজেলার পোকখালী, ইসলামাবাদ ও সদর ইউনিয়ন ঈদগাঁওতে ঝাঁকজমকপূর্ণ পরিবেশে শান্তি সমাবেশ সম্পন্ন হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.