সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / জেএসসি পরীক্ষার কক্সবাজার সরকারি বালিকা কেন্দ্র ৩ কক্ষে একই বিদ্যালয়ের ১২১ জন পরীক্ষার্থী পাশাপাশি বসে পরীক্ষা দিচ্ছে

জেএসসি পরীক্ষার কক্সবাজার সরকারি বালিকা কেন্দ্র ৩ কক্ষে একই বিদ্যালয়ের ১২১ জন পরীক্ষার্থী পাশাপাশি বসে পরীক্ষা দিচ্ছে

JSC Exam sit planনিজস্ব প্রতিনিধি:

চলমান জেএসসি পরীক্ষায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসন বিন্যাস নিয়ে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নীতিমালা অমান্য করে নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা প্রদানের জন্য উক্ত কেন্দ্রের ৩টি কক্ষে একই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বসার সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ। সম্পূর্ণ নীতিমালা বহির্ভুভাবে একই বিদ্যালয়ের পরীক্ষার্থীরা পাশাপাশি বসে ২টি পরীক্ষায় অংশগ্রহণ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা বন্ধে কোন পদক্ষেপ না নেওয়ায় হতাশ অনেক শিক্ষক ও অভিভাবক। ফলে জেএসসি পরীক্ষা সুষ্ঠু নিরপেক্ষ এবং নকলমুক্ত পরিবেশে গ্রহণ করা নিয়ে ক্ষোভ বিরাজ করছে খোদ শিক্ষকমহলে।

জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন বলেছেন ৩টি কক্ষে একই শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা পাশাপাশি বসে পরীক্ষা প্রদান কখনো নীতিমালার পড়েনা, কেন কিভাবে তা হয়েছে তিনি তা তদন্ত করছেন বলে জানিয়েছেন।

জানা যায়, চলমান জেএসসি পরীক্ষায় জেলার অন্যতম (কক্সবাজার-৩) কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ১৪৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এদের মধ্যে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির ৪৫৩ জন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২৪৩ জন, বিয়াম ল্যাবরেটরী স্কুলের ৯ জন কেন্দ্রের স্কুলে পরীক্ষা দিচ্ছে।

স্থান সংকুলান না হওয়ায় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমিকে উপকেন্দ্র হিসাবে ব্যবহার করে কক্সবাজার মডেল হাই স্কুলের ১৮৪ জন, প্রিপ্যার‌্যাটরী হাই স্কুলের ১৭৮ জন, খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের ২৭৬ জন এবং ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ১৪২ জনের পরীক্ষা নিচ্ছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র কর্তৃপক্ষ।

কিন্তু নীতিমালা অমান্য করে সরকারি বালিকা কেন্দ্রের ২০৪ নং কক্ষে (রোল নং ২২৩৮৮১-২২৩৯১৭) ৩৭ জন, ২০৫ কক্ষে রোল নং (২২৩৯১৮-২২৩৯৫৪) ৩৭ জন এবং ২০৬ নং কক্ষে (রোল নং ২২৩৯৫৫-২২৩৯৯১) ৩৭ জনসহ মোট ১২১ জন বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির পরীক্ষার্থী পাশাপাশি বসে পরীক্ষা দিচ্ছে। অথচ বোর্ড কর্তৃক কেন্দ্র সচিবদের জন্য প্রদত্ত জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০১৫ এর ৪ পৃষ্ঠার ৫নং বিধিতে স্পষ্ট বলা হয়েছে “একই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরস্পরের সন্নিকটে আসন ব্যবস্থা করা যাবে না”। নীতিমালা বহির্ভুতভাবে একই বিদ্যালয়ের ১২১ জন পরীক্ষার্থী ৩টি কক্ষে পাশাপাশি বসে পরীক্ষা প্রদান করলে স্বচ্ছ ও গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যাবে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র কর্তৃপক্ষ “সিট প্ল্যান” গ্রহণের সময় দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় ও চরম উদাসিনতায় নজির স্থাপন করেছে বলে মনে করেন সচেতনমহল।

একই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পাশাপাশি বসে পরীক্ষা গ্রহণের বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন বলেন একই বিদ্যালয়ের পরীক্ষার্থী পাশাপাশি বসে পরীক্ষা প্রদান সম্পূর্ণ অন্যায় এবং অনিয়ম। এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

উল্লেখ্য কক্সবাজার সরকারি বালিকা কেন্দ্রে ১৪৭৬ জন পরীক্ষার্থী যেখানে মূল কেন্দ্রের চেয়ে উপকেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা বেশি অংশগ্রহণ করছে।

এদিকে একই প্রতিষ্ঠানের পরীক্ষার্থী পাশাপাশি বসার বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আনোয়ারুল নাসের বলেন আমি খোঁজ খবর নিয়ে অনিয়ম পেলে ব্যবস্থা নেব।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.