
গণভবনে মঙ্গলবার সকালে বাংলাদেশের নতুন সেনাপ্রধান আজীজ আহমেদকে জেনারেলের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন ও বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে সোমবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আজিজ আহমেদ। ওইদিন সকালে বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এরপর সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও সৈনিকদের উপস্থিতিতে বিদায়ী সেনাবাহিনী প্রধানকে সামরিক রীতিতে বিদায় জানানো হয়।
সূত্র:somoynews.tv;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.