এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের প্রয়াত আ’লীগ নেতা মরহুম নুরুল ইসলাম চৌধুরী প্রকাশ নাবালক মিয়া স্মৃতি ফুটবল টূর্নামেন্ট ম্যাচ পরিদর্শন করেছেন রাজাখালী ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মোঃ নজরুল ইসলাম সিকদার বাবুল বিএ।
২১জানুয়ারী বিকাল ৩টায় এ টুর্নামেন্টের মগনামা ফুটবল একাদশ বনাম রাজাখালী ভাই ভাই খেলোয়াড় সমিতির মধ্যে অনুষ্টিত ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন রাজাখালী ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মোঃ নজরুল ইসলাম সিকদার বাবুল বিএ। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াত আ’লীগ নেতা মরহুম নুরুল ইসলাম চৌধুরী প্রকাশ নাবালক মিয়ার সূযোগ্য সন্তান টইটং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম চৌধুরী, রাজাখালীর আ’লীগ নেতা মোঃ তৈয়ব চৌধুরী, সাংবাদিক ছগির আহমদ আজগরী ও বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.