
এম.আবুহেনা সাগর; ঈদগাঁও :
আসন্ন ঈদকে ঘিরে টুপি সেলাইয়ে ব্যস্তমুখর হয়েছে ঈদগাঁওর প্রত্যান্ত পাড়া মহল্লার নারীরা। তারা এ কাজে বেশ পারদর্শীতার সাথে আগ্রহ করে এই টুপি সেলাইকে বেছে নিয়েছে মনের মত করে।
জানা যায়, কক্সবাজার জেলা সদরের বৃহত্তর এলাকা ঈদগাঁও, জালালাবাদ, ইসলামাবাদ, ইসলামপুর, চৌফলদন্ডী, পোকখালী, ভারুয়াখালী সহ পার্শ্ববর্তী রশিদ নগর, ঈদগড় ও খুটাখালীর গ্রামগঞ্জে তরুণ প্রজন্মের নারীরা হাতবিদ্যা হিসাবে টুপি সেলাইয়ে বাড়ীর সাংসারিকের কাজের পাশাপাশি এ কাজে মনোনিবেশ হয়েছে। দীর্ঘ সময় ধরে তারা টুপি সেলাইয়ে ব্যস্ত মুখর বললেই চলে। তবে রমজান মাসে অবসরের ফাকে ২/৪জন মিলে বাড়ীর উঠানে বসে গল্পগোজবের মধ্য দিয়ে টুপি সেলাই করে যাচ্ছে হরদম। এমনকি চলতি রমজান শেষে আসন্ন ঈদকে ঘিরে টুপি সেলাইয়ে নারীরা আরো একধাপ সময় বাড়িয়ে দিয়েছে।
এমনকি প্রায়’শ দেখা যায়, গ্রাম গঞ্জের নারীরা টুপি সেলাই শেষে বয়োবৃদ্ধ কয়েকজন ব্যক্তি বাড়ী বাড়ী গিয়ে টুপি সেলাইকারকদের কাছ থেকে মোটামুটি নাম দিয়ে কিনে এনে দক্ষিণ চট্টলার বৃহৎ বাণিজ্যিক উপ-শহর ঈদগাঁও বাজার সহ দূর-দুরান্তের বিভিন্ন বাজারে দ্বিগুণ দামে বিক্রি করে ওরা।
এদিকে পাড়া গায়ের নারীরা নানা ডিজাইনের কিংবা হরেক রকমের ফুলে ভরপুর নান্দনিক টুপি সেলাই মুগ্ধ হয়ে পড়ে বিশাল এলাকার মুসল্লি সাধারণ ও মাদ্রাসায় শিক্ষিত বিপুল সংখ্যক শিক্ষার্থীরা।
এ ব্যাপারে ঈদগাঁও এলাকার বেশ কয়েকজন টুপি তৈরি কারকদের সাথে কথা হলে তারা রমজানে অবসরের ফাঁকে ফাঁকে তারা টুপি সেলাই বেশ সময় দিচ্ছেন। ঈদ যতই ঘনিয়ে আসছে তাদের এ কাজ আরো একটু বাড়িয়ে দিয়েছে বলেও জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.