সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / টেকনাফে এক শিশুর করুন মৃত্যু : ঘটনাকে কেন্দ্র করে মিশ্র-প্রতিক্রিয়া

টেকনাফে এক শিশুর করুন মৃত্যু : ঘটনাকে কেন্দ্র করে মিশ্র-প্রতিক্রিয়া


গিয়াস উদ্দিন ভুলু;টেকনাফ :
টেকনাফ সদর ইউনিয়ন মহেশখালীয়া পাড়া এলাকায় বুকে লোহার রড ঢুকে এক শিশুর করুন মৃত্যু হয়েছে।

সুত্রে জানা যায়, ৩০ জুন শনিবার সকাল ৯ টার দিকে সদর ইউনিয়ন মধ্যম মহেশখালীয়া পাড়ার ছৈয়দুল ইসলামের ৪ বছরের শিশু কন্যা ফাহিমা খেলাধুলা করার সময় তাদের বসত বাড়ীর ভিতরে রাখা লোহার রডের উপর পড়ে গেলে শিশুটির বুকে একটি লোহার রড ঢুকে যায়।

এরপর শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত বলে ঘোষনা করে।

এদিকে উক্ত ঘটনাটি নিয়ে অত্র এলাকার সাধারন মানুষের মাঝে মিশ্র-প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছে শিশুটি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। পরিবারের সদস্যরা বলছে খেলা করার সময় লোহার রড ঢুকে শিশুটি নিহত হয়েছে। তারা দুঃখ প্রকাশ করে আরো বলেন ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য অত্র এলাকার কিছু অসাধু চক্র গুলি লেগেছে বলে আমাদের বিরুদ্ধে অপ-প্রচার চালিয়ে যাচ্ছে।

এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ার পর টেকনাফ মডেল থানার এস,আই মাহির খাঁন উজ্জলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারপর তথ্য অনুসন্ধানে পুলিশ সদস্যরা জানতে পারে শিশুটির বুকে লোহার রড ঢুকে মারা যায়।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার (ওসি) রনজিত কুমার বড়ুয়া। তিনি আরো বলেন ঘটনাটি সঠিক ভাবে তদন্ত করার অত্র এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে জানা যায় শিশু কন্যাটির বুকে লোহার রড ঢুকে নিহত হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/lash-baby-rafiq/

লামায় নিখোঁজের ৪ দিন পর ঝিড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাগলীরআগা এলাকায় হারিয়ে যাওয়ার চার দিন পর উদ্ধার হওয়া দেড় ...

Portrait of a professional, showcasing contact details and role information.