
নিজস্ব সংবাদদাতা :
বদরখালীর টুটিয়াখালী পাড়া গ্রামের বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে সংর্ঘষে ছুরিকাঘাতে ৩ যুবক আহত হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
প্রাথমিক তথ্যে জানা যায়; ৩০ জুন কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী পাড়া গ্রামে আর্জেন্টিনা সমর্থক কর্তৃক আর্জেন্টিনা খেলাকে কেন্দ্র করে ৩ যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আর্জেন্টিনা ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর ঘটনা ঘটে। ঘটনার চক্রকারীরা টুটিয়াখালী পাড়া গ্রামের কাদের মাঝি পুত্র মানিক, রুহুল কাদের পুত্র রাজিব, হোছাইন বৈদ্য এর পুত্র বাবুল তারা ৩ জনই এ ঘটনা ঘটিয়েছে বলে প্রতক্ষ্যদর্শীসূত্রে জানা যায়। আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ২ জন আশংকাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়। আহতরা বদরখালী টুটিয়াখালী পাড়া গ্রামের ৩নং ব্লক, ৪নং ওয়ার্ড টুটিয়াখালী পাড়ার আন্নার আলী পুত্র মোহাম্মদ হানিফ (২০), কালকাচা পাড়া গ্রামের আলী আজমের দু’পুত্র মোহাম্মদ রুবেল (২৫) ও মোহাম্মদ সৈনিক (১৯) আহত হন।
ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন একই এলাকার তিন জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আহতদের পরিবার।
আরো জানা যায়, রুহুল কাদের পুত্র রাজিব প্রকাশ্যে চুরি আঘাত করে দৌড়ে চলে যায়। এরপর হানিফের পিতা আন্নার আলীকে ও ছুরি দিয়ে আঘাত করে দৌড়ে চলে যায় সময় উপস্থিত লোকজন এগিয়ে আসলে অপরাধীরা কৌশলে পালিয়ে যায়। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.