টেকনাফ মডেল থানা ও বাহারছড়া নতুন পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন ঢাকা পুলিশ হেডকোয়ার্টার অর্থ বিভাগের ডিআইজি মিলি বিশ্বাস। ১১ জানুয়ারী সোমবার সকালে টেকনাফ মডেল থানার নবনির্মিত ভবন ও বিকালে বাহারছড়া শামলাপুর আচারবনিয়ায় নির্মিত নতুন ফাঁড়িটি পরিদর্শন করেন। তিনি টেকনাফ মডেল থানার নবনির্মিত চার তলা ভবনের কাজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার কক্সবাজার সদর ছত্র ধর ত্রিপুরা, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান খোন্দকার ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক মোঃ রতন মিয়া। উপকূলীয় দুটি ইউনিয়ন তথা বাহারছড়া ও জালিয়াপালং এর অবেহেলিত জনসাধারণের কথা চিন্তা করে এলাকার সচেতন মহল ফাঁড়িটিকে উপকূলীয় থানার রূপ দিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.