গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
সীমান্ত উপজেলা টেকনাফে বন্দুক যুদ্ধে নিহত মফিজ নামে এক ইয়াবা কারবারীর লাশ উদ্ধার করছে টেকনাফ থানা পুলিশ।
তথ্য সূত্রে জানা যায়, ২৪ অক্টোবর শেষ রাতে টেকনাফ মেরিন ড্রাইভ বীচ এলাকায় ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে (ওসি) প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পুলিশের একটি দল টেকনাফ মেরিন ড্রাইভ বীচ এলাকায় অভিযান পরিচালনা করে গুলিবিদ্ধ অবস্থায় একটি মৃতদহ ও দেশীয় তৈরী ৫টি অস্ত্র, ২০ রাউন্ড গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।
সূত্রে আরো জানা যায়, ২৪ অক্টোবর ভোরে টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন আল মনসুর হ্যাচারী এলাকায় দুই মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধের খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলিবিদ্ধ রক্তাক্ত মৃতদেহ পায়। এ সময় ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় তৈরী অস্ত্র, ২০ রাউন্ড বুলেট ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে।
লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসার পর লাশটির পরিচয় সনাক্ত করে জানা যায় নিহত ব্যক্তি টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়ন পূর্ব লেদার এলাকার মৃত লাল মিয়ার পুত্র মুফিজ আলম (৩২) বলে জানা যায়। ময়না তদন্ত রিপোট তৈরী করার জন্য লাশটি কক্সবাজার মর্গে প্রেরণ করা হচ্ছে বলে জানা যায়।
সংবাদের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, টেকনাফ বীচ এলাকা থেকে এক মাদক কারবারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল তল্লাশী করে ৫টি দেশীয় তৈরী অস্ত্র, ২০ রাউন্ড গুলি ও ৫ হাজার ইয়াবাও উদ্ধার করা হয়েছে। নিহত ইয়াবা কারবারী বিরুদ্ধে টেকনাফ মডেল থানা ৬/৭টি মামলা রয়েছে বলে জানান তিনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.