সাম্প্রতিক....
Home / জাতীয় / ৩১ অক্টোবর দেশে ফিরছেন মাহবুব তালুকদার

৩১ অক্টোবর দেশে ফিরছেন মাহবুব তালুকদার


যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ৩১ অক্টোবর দেশে ফিরবেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। পহেলা নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দেবেন বলেও সময় সংবাদকে জানান তিনি। এদিকে তার যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে নানা সমালোচনাকে রাজনৈতিক অপপ্রচার বলে মন্তব্য করেন সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসেন।

মত প্রকাশ করতে না পারার অভিযোগ তুলে গত ১৫ই অক্টোবর নোট অব ডিসেন্ট দিয়ে ইসি’র সভা থেকে বেরিয়ে যান কমিশনার মাহবুব তালুকদার। এরপর তিনি বলেন, ‘আমাকে আমার প্রস্তাবনা উপস্থাপন করতে বলে উপস্থাপনা করতে না দেয়ায় আমি অপমানিতবোধ করেছি।’

এরপর থেকেই নানা মহলের আলোচনায় তিনি। তা আরো জোরদার হয়, গত ২০ অক্টোবর ব্যক্তিগত সফরে তার যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পর। সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি এবং তফসিল ঘোষণার বিষয়ে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে এ মাসের প্রথম সপ্তাহে বঙ্গভবনে চিঠি দেয় ইসি। চিঠির উত্তর আসার আগেই মাহবুব তালুকদার বিদেশ চলে যাওয়ায় বিএনপি অভিযোগ করে নির্বাচনী দায়িত্ব থেকে এই কমিশনারকে কৌশলে বাইরে রাখা হচ্ছে।

বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবীর রিজভী বলেন, ‘তিনি এই গুরুত্বপূর্ন সময়ে কেন ছুটি নিয়েছেন তা রহস্যজনক। নাকি নিতে বাধ্য করা হয়েছে তাও রহস্যজনক।’

কিন্তু বঙ্গভবনে বৈঠকের তারিখ নির্ধারণ হয়েছে মাহবুব তালুকদারের ছুটি শেষ হবার পরই। বিদেশে অবস্থানরত এই কমিশনারও সময় টিভিকে জানান, বৈঠকে তিনি অংশ নেবেন।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.