টেকনাফে বিজিবি সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে মিয়ানমার হতে অবৈধভাবে আসা সিগারেট পলিথিন ক্যালসিয়াম উদ্ধার করেছে। এ সময় এক পাচারকারীকে আটক করা হয়। ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ জানায়, ১৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে দমদমিয়া বিওপি চৌকির নায়েক সুবেদার কাদেরের নেতৃত্বে জওয়ানরা চেকপোষ্টে অভিযান চালিয়ে ২৬ কাটুন জিন জিং ও ৩ কাটুন জিম সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধার সিগারেটের আনুমানিক মূল্য ৪৩ হাজার ৫০০ টাকা বলে জানায়।
এছাড়া দুপুর ১ টার দিকে একই বিওপি চৌকির নায়েক সুবেদার ইব্রাহিমের নেতৃত্বে জওয়ানরা চেকপোষ্টে অভিযান চালিয়ে ১৬ কাটুন জিন জিং সিগারেটসহ টেকনাফ পৌরসভার কলেজ পাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে জাহেদ হোসেন (৪১)কে আটক করা হয়। উদ্ধার সিগারেটের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা বলে জানায়।
উদ্ধার সিগারেটসহ আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে জানায়।
অপরদিকে শুক্রবার রাতে খারাংখালী বিওপি চৌকির সুবেদার নিজাম উদ্দীনের নেতৃত্বে জওয়ানরা হ্নীলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫২ কাটুন জিং ও ১৪৮ কাটুন জিং জিং সিগারেট, ১৩৩০০ পিস মাঝারি এবং ৭৭০০ পিস ছোট পলিথিন ও ৫৫ প্যাকেট ক্যাসিয়াম উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ৩২ হাজার ৫০ টাকা বলে জানায়। উদ্ধার মালামাল সমূহ শুল্ক ষ্টেশনে জমা করা হয় বলে জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.