এম. রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :
রাতের আধাঁরে ট্রলি নামক মাছ ধরার জাহজের ধাক্কায় টেম্পো বোট (মাছ ধরার ইঞ্জিন চালিত ছোট নৌকা) ডুবে কুতুবদিয়ার ২ জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে বঙ্গোপসাগরে। জানা যায়, কুতুবদিয়ার উপকূল থেকে ৮ জেলে নিয়ে এফ,বি আল্লারদান নামক একটি ফিশিং ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে সাগরের জাহাজখাড়ি নামক স্থানে ট্রলির (মাছ ধরার জাহাজ) সাথে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এসময় ফিশিং ট্রলারের ৬ জেলেকে অন্য একটি ফিশিং ট্রলার উদ্ধার করলেও দুই জেলে নিখোঁজ থাকে। দুর্ঘটনার প্রায় ১২ ঘন্টা পর ডুবে যাওয়া ফিশিং ট্রলারের ভিতর থেকে মৃত অবস্থায় দুই জেলেকে উদ্ধার করা হয়। নিহতরা কুতুবদিয়া দ্বীপের দক্ষিণ অমজাখালী গ্রামের জাফর আলমের ছেলে জামসেদ (২২) ও তার আপন চাচাতভাই আমির হোসেনের ছেলে আজিজুর রহমান (২০)।
এ ঘটনায় আহত হয়েছে, নাছির উদ্দিন (২৩) মাঝি শাহাব উদ্দিন (৩৫)। ট্রলারের মাঝি শাহাব উদ্দিন বলেন, গত শুক্রবার দিবাগত রাত ৩টায় কুতুবদিয়া দ্বীপের দক্ষিণ অমজাখালী গ্রামের উপকূল হতে ৮ জেলেসহ এফ.বি আল্লাহদান ফিশিং ট্রলার নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাওয়ার পথে ভোর ৪টায় জাহাজখাড়ি নামক স্থানে পৌছলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মাছ ধরার ট্রলির সাথে ধাক্কা লাগে। এ সময় তাদের ট্রলারটি (এফ.বি আল্লাহদান) সাগরে ডুবে যায়। কিন্তু মাছ ধরার জাহাজটি তাদেরকে উদ্ধার না করে গভীর সাগরে দিকে চলে যায়।
এদিকে চকরিয়ার বদরখালীর একটি ফিশিং ট্রলার দুর্ঘটনার কবলে পড়া জেলেদেরকে সাগরে ভাসতে দেখে ৬ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করে। এ খবর পেয়ে তাদের সাথে থাকা কয়েকটি ফিশিং ট্রলার ডুবে যাওয়া ফিশিং ট্রলারটি টেনে শনিবার বিকাল ৪টার সময় অমজাখালীঘাটে নিয়ে আস তল্লাশি করে নিখোঁজ থাকা জেলে জামসেদ ও আজিজুর রহমানকে ট্রলারের ভিতরে (১২ ঘন্টা পর) মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.