সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / টেকনাফে মতবিনিময় সভায় বক্তারা- মানব পাচার ও বাল্য বিবাহের শিকার হওয়া ব্যক্তিদের সহয়তা করার আহবান

টেকনাফে মতবিনিময় সভায় বক্তারা- মানব পাচার ও বাল্য বিবাহের শিকার হওয়া ব্যক্তিদের সহয়তা করার আহবান

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফে জনপ্রতিনিধি ও বিভিন্ন ধর্মীয় নেতাদের নিয়ে পাচার এবং বাল্য বিবাহের শিকার ব্যক্তিদের সহায়তা প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুলাই সকাল ১০টায় টেকনাফে হোটেল মিল্কী রিসোর্ট হলরোমে বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং-ইন-পার্সনস প্রোগ্রাম কর্তৃক আয়োজিত আলোচনা সভা সংস্থার ডাইরেক্টর এইচ,এম নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন উইনরক ইন্টার ন্যাশনালের বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং-ইন-পার্সনস প্রোগ্রামের চীফ অব পার্টি লিজবেথ জোনেবেন্ড।

উক্ত কর্মশালায় মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, মহিলা কাউন্সিলর নাজমা আলম, দিলরুবা খানম, অধ্যাপক সন্তোষ কুমার শীল, মাদ্রাসা শিক্ষক মৌলভী কুতুব উদ্দিন, আব্দুল জলিল, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সোনা আলী, হাফেজ মৌলানা জাকের হোছাইন, হাফেজ মৌলানা জালাল উদ্দিন, রাখাইন ধর্মীয় প্রতিনিধি মং টিং অং, সমাজ সেবক মংখিং থৌং, হিন্দু ধর্মীয় নেতা শিবপদ ভট্রচার্য্য, ডাঃ হরি শংকর, শিক্ষক শ্বেতলাল চন্দ্র দাশ, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, নুরুল করিম রাসেল, নুরুল হক, আব্দুর রহমান গিয়াস উদ্দিন ভূলুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

চা বিরতির পর মানব পাচার বিরোধী একটি ভিডিও ডকুমেন্টারী ‘‘সোল্ড’’ প্রদর্শনের পর সভায় অংশ গ্রহণকারীরা মানব পাচার এবং বাল্য বিবাহের কারণ দারিদ্র সীমার নীচে বসবাস, সামাজিক সচেতনতার অভাব, শিক্ষার অভাব, প্রচলিত ধারণা ও বিশ্বাস, অন্ধ বিশ্বাস, নিরাপত্তার অভাব, জেন্ডার বৈষম্য এবং শিক্ষা থেকে বঞ্চিত হওয়া, মাতৃ মৃত্যুর হার বেড়ে যাওয়া, শিশু মৃত্যুর হার বেড়ে যাওয়া, বিকলাঙ্গ সন্তান জন্মদান, পারিবারিক কলহ, বহু বিবাহ ও নির্যাতন বেড়ে যাওয়া, মানসিক ও শারীরিক নির্যাতন বেড়ে যাওয়া, বিবাহ বিচ্ছেদসহ বিবিধ কারণ সনাক্ত করেন।

বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং-ইন-পার্সনস প্রোগ্রামের পক্ষ থেকে মানব পাচার ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং পাচার ও বাল্য বিবাহের শিকার ব্যক্তিদের সহায়তা প্রদানের জন্য উপস্থিত জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক ও সচেতন মহলকে স্ব স্ব অবস্থানে থেকে কাজ করার জন্য আহবান জানিয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.