
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপাড়া গ্রামের শফিউজ্জামান খান হজ্জ করতে বাংলাদেশের চট্টগ্রাম শাহ আমানত (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭ জুলাই বুধবার রাত ১১ টার ফ্লাইটে রওয়ানা দিয়ে সৌদি আরবের মদীনায় পৌঁছান ১৮ জুলাই বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে। সাথে ছিলেন শফিউজ্জামান খানের বড় ভাই ও ফুলছড়ি ইসলামিয়া আদর্শ মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মনিরুজ্জামান খান। মদীনায় পৌঁছে তাঁরা দু’ভাই একটু বিশ্রাম নিয়ে ১৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মদীনায় হজরত মুহাম্মদ মোস্তফা (স.) এর রওজা মুবারক জেয়ারতের পর পর মোনাজাতরত অবস্থায় শফিউজ্জামান খান মৃত্যুর কোলে ঢলে পড়েন।
অর্থাৎ বুধবার ১৭ জুলাই শফিউজ্জামান খান (৬৫) বড় ভাই সহ বাংলাদেশ সময় রাত ১১ টায় বাংলাদেশ থেকে বিমানে রওয়ানা দেন, বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১১ টায় অর্থাৎ ১২ ঘন্টার মধ্যে নবীজী (স.) এর রওজা মুবারক জেয়ারতের পর মোনাজাতকালীন ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহি–রাজেউন)।
বিষয়টি মরহুমের ভ্রাতুষ্পুত্র শিক্ষানবিশ আইনজীবী আবদুল্লাহ খান এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। মরহুম শফিউজ্জামান খান সাংবাদিক আনোয়ার হোসাইন খানের পিতা। খুটাখালী পূর্ব নয়াপাড়ার মৃত মোহাম্মদ হোসেন ও বেগম বাহারের পুত্র। মরহুম শফিউজ্জামান খান ২ পুত্র ও ৪ কন্যার জনক।
মরহুম শফিউজ্জামান খানকে মদীনায় জান্নাতুল বক্কীতে দাফন করা হবে বলে আবদুল্লাহ খান জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.