সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / টেকনাফ ক্রাইম রিপোর্টার সোসাইটির আত্মপ্রকাশ

টেকনাফ ক্রাইম রিপোর্টার সোসাইটির আত্মপ্রকাশ

 

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

টেকনাফ ক্রাইম রিপোর্টার সোসাইটি নামে বিভিন্ন কর্মরত সাংবাদিকদের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। এতে গিয়াস উদ্দিন ভুলুকে সভাপতি রাশেদ মাহমুদ (রাসেল) সিনিয়র সহ-সভাপতি ফরহাদ আমিন সাধারণ সম্পাদক, জিয়াবুল হক কে যুগ্ম সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে গত ১৭ জুলাই সোমবার সন্ধ্যায় পৌর প্যানেল মেয়র (২) সাংবাদিক আবদুল্লাহ মনির এর কার্যালয়ের টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম রাসেলের পরিচালনায় অনুষ্টিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন টেকনাফ সাবেক প্রেস ক্লাবের সহ-সভাপতি আশেক উল্লাহ ফারুকী, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক, টেকনাফ সাবেক প্রেস ক্লাবের সম্পাদক মন্ডলীর সদস্য সদস্য কায়সার পারভেজ চৌধুরী, আবদুল সালাম, সাংবাদিক জিয়াবুল হক, গিয়াস উদ্দিন ভুলু, শাহীন, জোবাইর প্রমুখ।

পরে আশেক উল্লাহ ফারুকীর সভাপতিত্বে ২য় অধিবেশনে সকলের সম্মতিক্রমে গিয়াস উদ্দিন ভুলুকে সভাপতি রাশেদ মাহমুদ সিনিয়র সহ-সভাপতি ও ফরহাদ আমিন সাধারণ সম্পাদক, জিয়াবুল হক যুগ্ম সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে টেকনাফ উপজেলা নানা সমস্যা সম্ভাবনা গুলো স্ব-স্ব পত্রিকায় তুলে ধরতে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও প্রসার সহ সাংবাদিক সমাজের কল্যাণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে এই সংগঠনের আত্মপ্রকাশ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.