সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফে স্থলবন্দরে রাজস্বের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে : এক মাসে ৫ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব আদায়

টেকনাফে স্থলবন্দরে রাজস্বের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে : এক মাসে ৫ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব আদায়

Teknaf Bondarগিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

টেকনাফ স্থলবন্দরে গত মাসে ৫ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। তবে মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় কোটি টাকার কাছাকাছি রাজস্ব আদায় বেশী হয় বলে জানায় বন্দর সংশ্লিষ্টরা।

শুল্ক বিভাগ সূত্রে জানায়, ২০১৫-১৬ অর্থ বছরের অক্টোবর মাসে ১৬৫টি বিল অব এন্ট্রির মাধ্যমে ৫ কোটি ৭০ লাখ ৪৭ হাজার ৭৯৭ টাকার রাজস্ব আদায় হয়েছে। ফলে মিয়ানমার থেকে ২০ কোটি ৯ লাখ ৭৩ হাজার ৫১২ টাকার পণ্য আমদানি করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ৪ কোটি ৭৮ লাখ টাকা মাসিক লক্ষ্যমাত্রা নিধারণ করা হয়। লক্ষ্যমাত্রার চেয়ে ৯২ লাখ ৪৭ হাজার ৭৯৭ টাকার রাজস্ব বেশি আদায় হয়েছে।

অপরদিকে ৪৮টি বিল অব এক্সর্পোটের মাধ্যমে মিয়ানমারে ২ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৭৬২ টাকার মালামাল রপ্তানি করা হয়েছে। তবে সীমান্ত বাণিজ্যের পণ্য আমদানীর তুলনায় রপ্তানী হয় কম।

এদিকে আমদানী ও রপ্তানী বৈসম্য দূরীকরণের ব্যবস্থা নেওয়া হচ্ছেনা।

টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা হুমায়ুন কবির জানান, গত মাসে বৈরি আবহাওয়াসহ নানা প্রতিবন্ধকতার মাঝেও পণ্য আমদানী হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে। বিশেষ করে এ মাসে মাছ, গাছ ও আচার আমদানী বেশি হয়েছে। তবে মিয়ানমারে দেশীয় পণ্য রপ্তানীও স্বাভাবিক রয়েছে। সীমান্ত বাণিজ্য আরও গতিশীল করতে ব্যবসায়ীদের আমদানী-রপ্তানী বৃদ্ধি করতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.