সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক-২ : মোটর সাইকেল জব্ধ

টেকনাফে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক-২ : মোটর সাইকেল জব্ধ

Yaba (Teknaf) 18.10.15গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ:

সীমান্ত উপজেলা টেকনাফে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মোটর সাইকেলের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৭ হাজার ৮শত পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, ১৮ অক্টোবর রবিবার দুপুর পৌনে ৩টার দিকে হোয়াইক্যং পুলিশ ফাড়ির আইসি উপ-পরিদর্শক (এসআই) শামিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং পুলিশ ফাড়ির সামনে কক্সবাজারগামী একটি নাম্বার বিহীন ইয়ামাহা ফেজার মোটর সাইকেল তল্লাশি চালিয়ে মোটর সাইকেলের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৭ হাজার ৮শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোটর সাইকেলসহ টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবির পাড়া এলাকার লোকমানের ছেলে আবু বক্কও (২৪) ও একই এলাকার আব্দুল মোনাফের ছেলে কলিম প্রঃ সেলিম (২৬)কে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২৩ লাখ ৪০ হাজার টাকা বলে জানায়।

উদ্ধার ইয়াবা ও মোটর সাইকেলসহ আটক যুবকদের থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে প্রেরন করা হবে বলে জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.